আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আজ –মঙ্গলবার, ১৫ই জানুয়ারী- দুপুরে হালাব বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, বিস্ফোরণটি দূর হতে ঘটানো হয়েছে এবং আত্মঘাতী হামলা নয়। এ বিস্ফোরণের বিষয়ে সরকারীভাবে বিস্তারিত কিছু ঘোষণা করা হয়নি।
আপডেট ১
সন্ত্রাসীদের ছোঁড়া দু’টি রকেট হালাব বিশ্ববিদ্যালয়ে আঘাত হেনেছে। একটি রকেট ছাত্রাবাসে এবং দ্বিতীয়টি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক ক্যাম্পাসে আঘাত হেনেছে।
আপডেট ২
প্রাপ্ত সর্বশেষ সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, হালাব বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ৮০ জন হতাহত হওয়ার তথ্য পাওয়া গেছে।#